
স্টাফ রিপোর্টার:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হলো আজ শনিবার। সকাল ১০টায় মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া অডিটোরিয়ামে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি দেখার ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিঠাপুকুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজজামান কামরু।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণের ইতিহাস তুলে ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এম২৪নিউজ/আখতার