বিশ্বনবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মিঠাপুকুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে বক্তব্য প্রদানকারীকে অবিলন্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মিঠাপুকুরের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার  বাদ জুম্মা উপজেলার শঠিবাড়ীতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সভার আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে আল-ফারুক নামক স্থান পর্যন্ত প্রদক্ষিন করে উত্তর  বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা হাফিজুর রহমান, শঠিবাড়ী কাছারী জামে মসজিদে ঈমাম হাফেজ মুফতি মাওলানা বেলাল, মাওলানা সৈকত, মাওলানা ইমরান প্রমুখ।

অপরদিকে, একই সময়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মিঠাপুকুরের ঐতিহাসিক তনখা মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়।

এছাড়াও, আজ শুক্রবার বাদ আসর মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের মরাহাটি এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তরা অবিলন্বে হযরত মুহাম্দদ (সাঃ) কে কটুক্তি করে বক্তব্য দান কারী নুপুর শর্মাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply