পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মিঠাপুকুরে জমকালো আয়োজন

আনোয়ার হোসাইন রাব্বি ||

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বইছে সারা দেশে আনন্দের হাওয়া। বইছে মানুষের মধ্যে উৎসবের আমেজ।

এই উৎসবের ধারাবাহিকতায় উপজেলার বড় হযরতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজ শনিবার (২৫ জুন) সন্ধায় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।

সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও বড় হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন মিয়া।

বক্তারা শুরুতেই ঐতিহাসিক সপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply