রংপুরেও লেগেছে পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের ঢেউ

রংপুর অফিস:

দেশের দক্ষিন অঞ্চলের আনন্দ দুয়ারের ঢেউ লেগেছে উত্তর অঞ্চলেও। পদ্মা বহুমুখি সেতুর উদ্ধোধন অনুষ্ঠানে ইতিহাসের সাক্ষি হয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় টাউনহল মাঠ থেকে বিভিন রঙের টি শার্ট পরে ঢাক, ঢোল, সানাই বাজিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগর প্রদক্ষিন করে। সে সাথে পথচারীদের করা হয় মিষ্টি বিতরন। একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে শোভাযাত্রা পারি দেয় রংপুর জিলা স্কুল মাঠে। সেখানে সমাবেত হয়ে বড় স্ক্রিনে সেতুটি উদ্বোধনের ক্ষণটি স্মরণীয় করে রাখতে জরো হয় হাজারো মানুষ।

রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, পুলিশের রেন্স ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক অ্যাডভোকেট রোজউল ইসলাম রাজু, মাহনগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষারকান্তি মন্ডল সহ দলের সহযোগী সংগঠানের নেতাকর্মীরা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।

এ উপলক্ষে আলোকসজ্জিত করা হয়েছে নগরির গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবন। সাত রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে সড়ক-মহাসড়ক সহ গ্রামীন জনপদের ইউনিয়ন পরিষদও। আয়োজন করা হয়েছে সেতুকে ঘিরে নানা রকম প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতোসবাজী।

রংপুরেও লেগেছে পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের ঢেউ

এছাড়া দুপুরে জেলা ছাত্র লীগ, সেচ্ছা সেবক লীগ, যুব লীগ মহানগর পুলিশ মেট্রোপলিটন পুলিশ কমিশনার আলাদাভাবে আনন্দ র‌্যালী নগরীর সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী হয়েছে বেগম রোকেয়া কলেজ, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply