৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০-জুন) রাতে মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১৪নং দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত নিরাল মহন্তের ছেলে নির্মল মহন্ত (৩০), শান্তিপুর গ্রামের আব্দুল হাই প্রধানের ছেলে মিঠু প্রধান (৩৯), একই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (৫১) ও মৃত তোজাম্মল মন্ডলের ছেলে আতাউর রহমান ওরফে লাভলু মন্ডল (৫৩), হরনারায়নপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আমজাদ হোসেন (৫১) ও ১৩নং গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আফসার আলী (৬০)।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply