
মো: শামীম আখতার:
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, আমচাষীদের সব ধরনের সহযোগীতা করবে সরকার। সোমবার (৮জুন) বিকালে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও কৃষি অফিস কার্যালয়ের অয়োজনে আমচাষীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কথা বলেন।
তিনি আমচাষ কার্যক্রমে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে রপুরের হাঁড়িভাঙ্গা আমকে সারাদেশের মানুষের কাছে পরিচিত করতে সবার সহযোগীতা কামনা করেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মন্ডলপাড়ায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: সরওয়ারুল হক, রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল হক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, আমচাষী আব্দস সালাম সরকার, ব্যবসায়ী আইয়ুব আলী, আম ব্যবসায়ী (অনলাইন) ও উদ্যোক্তা মেহেদী হাসান পলাশ, সবজি হিমাগার আসিব এন্টার প্রাইজের পরিচালক শাহ আলম প্রমুখ।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন।
শেষে আমচাষী ও ব্যবসায়ীদের মাঝে আমের চারা ও মাস্ক বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার।

