মিঠাপুকুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বাদ মাগরিব রূপসী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি।

সদস্য সংগ্রহ ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলার বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী। তিনি গত ৫ আগষ্ট ২০২৪ এর আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।

খোড়াগাছ বিএনপি’র আহ্বায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিটুল, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মোজাহিদ, খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আতাউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক লাবলু মিয়া, সদস্য জাহিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে দোয়া মাহফিল ও তবারক বন্টনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply