
স্টাফ রিপোর্টার:
স্বাধিনতা বিরোধী বিএনপি জামায়াত জোট কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে মিঠাপুকুরে ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশের আয়োজন করে খোড়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক বাবলুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, প্রবীন আওয়ামীগ নেতা মজিবর রহমান, ডা: নুরুল ইসলাম, স্থানীয় আওয়ামীগ নেতা আখতারুজ্জামান, আল মামুন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার