
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সদস্য মনোনিত হওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি শনিবার (১১ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়।
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ও নবগঠিত রংপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান তালুকদার বলেন, বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার আহবায়ক কমিটিতে আমাকে বিবেচনা করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়ের প্রতি। সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক শিক্ষা গুরু পথিকৃৎ মিঠাপুকুরের পথ প্রদর্শক মাননীয় এমপি মহোদয় এইচএন আশিকুর রহমান স্যার ও এ সময়ের সফল ও দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব জননেতা রাশেক রহমানের প্রতি। সর্বোপরি আমার প্রিয় মিঠাপুকুরবাসী, যাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।
তিনি বলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২য় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হবার পর এটি আমার আরেকটি অর্জন। মহান সৃষ্টিকর্তা সাধারণ মানুষের জন্য আমাকে আরও কাজ করার তৌফিক দান করুক এ প্রার্থনাই সব সময় করি। সাধারণ জনগনই আমার শক্তি, আমার সাহস। আমি সকলের কাছে দোয়া ও ভালবাসা কামনা করছি।
রংপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য। কমিটির এক নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। কমিটিতে আহ্বায়ক হলেন ছায়াদত হোসেন (বকুল)। তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন- মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ।
এছাড়া রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্য হিসেবে আছেন।
এম২৪নিউজ/আখতার