
মো: শামীম আখতার
রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের মিঠাপুকুরের এরশাদমোড়ে মহান আল্লাহ তায়ালার ৯৯টি গুণবাচক নাম দিয়ে তৈরী স্তম্ভের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্তম্ভটির শুভ-উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রসাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
রুপসী পাঁচমাথা মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও টক শো ব্যাক্তিত্ব রাশেক রহমান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান মঞ্জু, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা প্রমুখ।
খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, গেলো বছর ৯ সপ্টেম্বর টিআর প্রকল্পের এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে এই কাজের উদ্বোধন করা হয়। নান্দনিক লাইটিং সিস্টেমের সঙ্গে অটোমেটিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে ২৪ ঘণ্টায় এখানে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম উচ্চারিত হবে।
এটি নির্মানের ফলে ধর্মীয় অনুভূতির কারণে এই এলাকায় অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে বলে মনে করেন চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
এম২৪নিউজ/আখতার