মিঠাপুকুরে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ঐতিহাসিক চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা ও জামে মসজিদের চলমান নির্মাণকাজ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভিডিও কনফানেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারী জেনারেল ফরিদ উদ্দিন। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহি পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. আনোয়ার হোসাইন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. ফিরোজ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর সভাপতি মকছুদুল আলম। সঞ্চালনায় ছিলেন, মুহতামিম মাওলানা মো. সেলিম আখতার।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply