মিঠাপুকুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের তালতলা বাজার এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে তালতলা বাজার ক্রীড়া সংঘ এই খেলার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্য দেন খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

ফেরদৌস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মহসিন আলী, ইউপি সদস্য পদপ্রার্থী আরমান আলী, সাজু মিয়া, মোসলেম মিয়া, হেলাল মিয়া, রুপসী আদর্শ শিশু নিকেতনের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বাবু প্রমুখ।

খেলায় রুপসী বাঁশটারী প্রবীন সংঘকে ২ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় তালতলা বাজার তরুন সংঘ। খেলাটি পরিচালনা করেন রুপসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান লাল।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

এম২৪নিউজ/আখতার

Leave a Reply