
স্টাফ রিপোর্টার:
ররংপুরের মিঠাপুকুরে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় সাধারন ডায়েরি করেছেন ওই প্রার্থী।
গত রবিবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের সিরাজ গ্রামের আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান লাল মিয়ার বাড়ীতে এ ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা।
এ ব্যাপারে লাল মিয়া জানান, গত রবিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে জনসংযোগ শেষে বাড়ি ফেরেন তিনি। নিয়মিত যে ঘরে থাকেন সে ঘরে না থেকে অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। ডাকাত দল তার মেয়ে মোশরেফা ও জামাই রাসেল এর ঘরে প্রবেশ করে ডয়ার ভেঙ্গে ৫৯ হাজার টাকা কিছু স্বর্ণ নিয়ে চলে যায় ডাকাত দলের সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শন করেন, ডি সার্কেল কামরুজ্জামান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। এ ব্যাপারে সেমবার (২০ ডিসেম্বর) মিঠাপুকুর থানায় সাধারন ডায়েরি করেছেন লাল মিয়া।
এম২৪নিউজ/আখতার