মিঠাপুকুরে অবৈধ ৭টি করাতকল বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সংরক্ষিত বন এলাকায় স্থাপিত অবৈধ করাতকলে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৭ টি করাতকলের মালামাল জব্দ ও করাতকল মালিকদের জরিমানা করা হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে বনবিভাগ ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

এ সময় করাতকলের সরঞ্জামাদি জব্দ করা সহ ৭ টি করাতকল বন্ধ করে দেয়া হয়। এছাড়া ৭ টি করাতকল মালিককে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply