মিঠাপুকুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে ইট বোঝাই ট্রাকের চাপায় রমজান আলী (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) বিকালে রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রমজান আলী ময়েনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ী বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল যোগে ভেন্ডাবাড়ী যাচ্ছিলেন স্কুল শিক্ষক রমজান আলী।

পথিমধ্যে গোপালপুর এলাকায় পৌঁছলে অপরদিক  থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যান। এসময় চলন্ত ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply