
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলছে। মাদকের থাবায় বিপদগামী যুবসমাজ। বাড়ছে চুরিসহ নানা অপরাধ। এবার মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন সচেতন মহল।
উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টি স-মিল এলাকায় প্রায় ৭/৮ জন মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। দিনে দুপুরে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক কেনা-বেচা করলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মাদক কারবারিরা।

শুক্রবার বিকালে উপজেলার শাল্টি স-মিল এলাকায় মাদক কারবারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। কয়েক শতাধিক জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আরিফুল ইসলাম, আতাউর রহমান, সাব্বির আজিজ প্রমুখ।
এম২৪নিউজ/আখতার