মিঠাপুকুরে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলায় ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য পাচ্ছেন ৪১ হাজার ৩৮১ পরিবার। গতকাল রবিবার চেংমারী ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদ হাসান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার দেশে এক কোটি পরিবারকে টিসিবির আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মসূচির আওতায় মিঠাপুকুরে ৪১ হাজার ৩৮১ পরিবার সরকার নির্ধারিত দরে টিসিবির পণ্য কিনতে পারবে। কার্ডধারী প্রত্যেক উপকারভোগী নির্ধারিত সময়ে ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এদিকে ডিলারের সংখ্যা কম হওয়ায় টিসিবির পণ্য বিক্রি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। মাত্র ৬ জন ডিলার ১৭ উপজেলায় পণ্য বিক্রি করবেন বলে জানা গেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply