
রংপুর অফিস:
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জনাব জাভেদ প্যাটেল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসনের কার্যক্রম এর উপর প্রেজেন্টেশন দেয়া হয়।এর আগে তিনি হরিজন সম্প্রদায়ের জীবন ও মান উন্নয়ন চিত্র স্বচোখে দেখেন নগরীর মিস্ত্রিপাড়ায়। তিনি জেলা প্রশাসকের সাথে রংপুরের সার্বিক উন্নয়ন ককর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
এম২৪নিউজ/আখতার