রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯২তম জন্ম বার্ষিকী পালন

রংপুর অফিস:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ দূত প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্ম বার্ষিকী পালন করেন জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি।

আজ রবিবার সন্ধার আগে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের সমাধি অঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক মোঃ এস.এম ইয়াসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আজমল হোসেন লেবু, রংপুর মহানগর জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম।

পরে নেতৃবৃন্দ প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply