
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মসজিদ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোতালেব হোসেন নামে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুকি দক্ষিণপাড়া গ্রামের একটি মসজিদে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মোতালেব হোসেন ওই গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে। মানসিক রোগী ওই যুবক আত্মহত্যা করেছে বলে ধারনা এলাকাবাসীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার ওই গ্রামের একটি মসজিদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। বিষয়টি মিঠাপুকুর থানায় জানালে ওসি মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে যান। এসময় এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে মানসিক রোগী বলে দাবি করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
এম২৪নিউজ/আখতার