
মো: শামীম আখতার:
রংপুরে মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার (২ জুন) বিকালে উপজেলার চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি কাঁঠালী গ্রামের আনছার আলীর ছেলে ও শঠিবাড়ি হিরো মোটরসাইকেলের শো-রুমে বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে মোটরসাইকেল যোগে শাল্টি ছ’মিল এলাকায় যাচ্ছিলেন রবিউল। পথিমধ্যে মাহিরপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি ছাগল চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন রবিউল।
এম২৪নিউজ/আখতার