
করোনা দুর্যোগ মোকাবেলায় ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগ –
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের শাল্টিরহাটে কর্মহীন শ্রমজীবিদের খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যবসায়ীরা।
শাল্টিরহাট ব্যবসায়ী সমিতি ও স্থানীয়দের উদ্যোগে মঙ্গলবার ৩ শতাধীক কর্মহীন শ্রমজীবির মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক হারুনুর রশীদ স্বাধীন, সমাজসেবক ডা. সামছুল হক, শাল্টিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাসেদ মিয়া, জাহাঙ্গীর আলম মাষ্টার, রাজু মুহুরী, সোহাগ মন্ডল, মমতাজ আলী, সিরাজুল ইসলাম, মোজাফফর হোসেন, মমিমুল হক, পত্রিকা এজেন্ট ওয়াজেদ আলী, শাহনেওয়াজ প্রমুখ।
প্রত্যেক কর্মহীন শ্রমজীবিকে চাল, ডাল, ভোজ্যতেল ও সাবান বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার