মিঠাপুকুরে গরু চুরি, থানায় মামলা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে এক কৃষকের ২টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের সদস্যরা। এ ঘটনায় আজ শুক্রবার মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোসপুর (কড়াইকাঠাল) এলাকায় ঘটনাটি ঘটে।

বালুয়া মাসিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি মনছেদ মিয়া জানান, ওই ইউনিয়নের বুজরুক সন্তোসপুর (কড়াইকাঠাল) গ্রামের কৃষক তারিকুল ইসলামের গোয়াল ঘর হতে ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরের একটি চক্র। এ ঘটনায় তারিকুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

এম২৪নিউজ/আখতার