
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম মিয়া (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩ডিসেম্বর) রাত ৮ টার দিকে শঠিবাড়ি-বড়বালা সড়কের বালুয়া হামিদপুর গ্রামে পেট্রোল পাম্পের পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
বালুয়া মাসিমপুর ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই এরশাদ জানান, রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে বালুয়া বন্দরের দিকে যাচ্ছিলেন মোস্তাকিম। পথিমধ্যে হামিদপুর পেট্রোল পাম্পের কাছাকাছি রাস্তার পাশে ধান বোঝাই একটি ট্রলিকে অভারটেক করতে গিয়ে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মোখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান।
এম২৪নিউজ/আখতার