মিঠাপুকুরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামের হেলালুর রহমানের স্ত্রী মনজিলা বেগম ও মৃত আফসার আলীর ছেলে রহিম উদ্দিন, ময়েনপুর গাছুয়াপাড়া গ্রামের তারাজুল মিয়ার ছেলে মাহাবুল এবং রাণীপুকুর ইউনিয়নের নুরপুর এলাকা থেকে শাহীন মিয়া। এসময় ওই গ্রামের মাসুদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, বৃস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। অভিযানে পায়রাবন্দ ইউনিয়ন থেকে ৬ বোতল ফেনসিডিলসহ মনজিলা বেগম ও রহিম উদ্দিন নামে দুইজনকে আটক করা হয়।

অপরদিকে ময়েনপুর ইউনিয়ন থেকে মাহাবুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৭১ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।

এছাড়াও রানীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের মাদক ব্যবসায়ী মাসুদ মিয়ার বাড়িতে অভিযান চালালে টেরপেয়ে পালিয়ে যায় মাসুদ মিয়া। এসময় শাহীন মিয়া নামে একজনকে গাঁজাসহ আটক করা হয়।

মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ চারজন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার