মিঠাপুকুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ভিক্ষুকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কের বালুয়া মাসুমপুর শাল্টির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কৃষ্ণনগর কসবা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে আবু বক্কর ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। এসময় ফুলবাড়ি থেকে মিঠাপুকুরগামী একটি পিকআপ তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়লে পিকআপের সামনে অংশে আটকে পড়েন তিনি । ওই অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে প্রায় ১৫-২০ ফুট নিয়ে যায় চালক।

এমন ভয়াবহ দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকআপসহ চালকে আটক করেন এলাকাবাসী।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply