মিঠাপুকুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে একটি পরিবারের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর মোস্তফা বাজারে এই প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসি।

মিঠাপুকুরের বালুয়া মাসিমপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করে এলাকাবাসী।

শঠিবাড়ী-বালুয়া আঞ্চলিক মহাসড়কের মোস্তফা বাজারে বিকেল ৩ টা থেকে একঘন্টা ব্যাপি অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হামিদপুর ও আশপাশের এলাকার সহস্রাধীক মানুষ অংশ নেন।  ওই গ্রামের মোহসিন মোঃ হাফিজ (বাহাদুর) ও তার স্ত্রী রেহেনা আক্তার সোহাগীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মানববন্ধনের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  মোহসিন মোঃ হাফিজ (বাহাদুর), স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী দুদু মিয়া, আফসার আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা একরামুল হক, অটোচালক আবু সাঈদ, সুলতান মাহমুদ তারিকুল প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ‘মোহসিন মোঃ হাফিজ (বাহাদুর) ও তাঁর স্ত্রী রেহেনা আক্তার সোহাগী বর্তমানে কোনো মাদক ব্যবসার সাথে জড়িত নন। অথচ একটি কুচক্রী মহল মিথ্যা অপবাদ দিয়ে মাদকের সাথে জড়িত বলে অপপ্রচার করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহসিন মোঃ হাফিজ (বাহাদুর) মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই, বর্তমান ইউপি সদস্য মোস্তাফিজার রহমান শান্তনুর নেতৃত্বে কিছু চিহ্নিত ব্যক্তি, যাদের বিরুদ্ধে হত্যা মামলা ও গরু চুরি মামলা রয়েছে, তারা বাহাদুরকে দমিয়ে রাখার জন্য উঠেপড়ে লেগেছে।

বক্তরা আরও বলেন, মোহসিন মোঃ হাফিজ (বাহাদুর) এলাকার মানুষের নানা সমস্যায় এগিয়ে আসেন। তাই, তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নির্বাচন এলে তিনি বিপুল ভোটে এমনকি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করবেন।

এম২৪নিউজ/আকতার

Leave a Reply