
বালুয়ামাসিমপুরে ভেলুয়ার বিলের সুইচগেট সংস্কার জরুরী ||
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ভেলুয়ার বিলের হাজার হাজার ইরি বোরো ধান চাষী কৃষক দের স্বপ্ন এখন পানিতে ভাসছে। টানা বৃষ্টির কারণে বিলের পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠের উঠতি ফসল (পাকা) ইরি-বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।
জানা গেছে, শুষ্ক মৌসুমে অত্র এলাকার কৃষকরা ভেলুয়ার বিল ও বিলের ধারে প্রায় ১ হাজার হেক্টর জমিতে ৩০ হাজার কৃষক ও কৃষক পরিবার ইরি বোরো ধান চাষআবাদ করে পুরো বছরের খাবারের চাহিদা পুরন করে জীবন ও জীবিকা নির্বাহ করতো। হঠাৎ গত ৪/৫ দিনের লাগাতার প্রবল বৃষ্টিপাতের কারণে বিলের পানি নিষ্কাশনের পথ না থাকায় মাঠের উঠতি ফসল (পাকা) ইরি-বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।
যমুনেশ্বরী নদীর সাথে ভেলুয়ার বিলের সংযোগস্থল বৈরাগীর কুঠিও হাসিয়া ও দাড়ারপাড় নামক পৃথক দুটি স্থানে প্রায় ৩০/৩৫ বছর আগে রংপুর পানি উন্নয়ন বোর্ড, ও এল, জি, ই, ডি, র তত্ত্বাবধানে নির্মিত সুইচগেট দুটি অকেজো হাওয়ায় বর্তমানে পানি নিষ্কাশনের পথে শেওয়া পড়ে বাধার সৃষ্টি হয়েছে। ফলে হাজার হাজার কৃষকের স্বপ্ন এখন পানিতে ভাসছে।
দীঘলটারী গ্রামের কৃষক সাহেব আলী জানান, আমার ২০ শতাংশ জমিতে ধান চাষ করেছিলাম প্রায় ২৫/৩০ মন ধান পাওয়া যেত তা এবার আর পাওয়া যাবে না। এবার সারা বছর কি দিয়ে সংসার চালাব সেটাই ভাবছি।
কৃষক রবিউল আলম বলেন, আমার ৪০ শতাংশ জমির পাকা ধান পনির নীচে তলিয়ে গেছে প্রতি বছর ৬০/৬৫ মন ধান পেতাম তা এবার পাওয়া যাবে না।
কৃষক আবেদ আলী বলেন, আমার ১ বিঘা জমির ধান পনির নীচে ডুবিয়ে গেছে, এবার পরিবারের খাবার নিয়ে খুব চিন্তার আছি সারা বছর কি খাব। ৫০/৬০ মন ধান পেতাম তাও পানিতে ভাসছে। দ্রুত পানি না নামলে তা পাওয়ার সম্ভাবনা নাই। আগামী ২/৩ দিনের মধ্যে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে পুরো ধান নষ্ট হয়ে যাবে। কৃষক নজরুল ইসলাম, আঃ রহমান, কাশেম সহ হাজার হাজার বিল এলাকার কৃষকের ধান পানির নিচে গেছে।
এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দেখেশুনে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ-জোহরা বলেন, অতি দ্রুত খোঁজ নিয়ে কৃষকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার