
মো: শামীম আখতার:
মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ও আনন্দ শোভাযাত্রা বালুয়া বন্দর প্রদক্ষিণ করে ফারাবী প্রি-ক্যাডেট আইটি স্কুলে গিয়ে শেষ হয়।
সেখানে মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফারাবী প্রি-ক্যাডেট আইটি স্কুলের নবীন বরণ, এতিম শিক্ষার্থীদের পরিক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন, শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো. মামুন ভূঁইয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কারমাইকেল কলেজের সহযোগি অধ্যাপক (আরবি ও ইসলামিক শিক্ষা বিভাগ) শহীদুল ইসলাম নাঈম।
বালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ কবীর, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান প্রমূখ।
মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ফরিদুল ইসলাম ফরিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরন্নবী মিয়া। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী এতিম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানর অতিথিবৃন্দ।



