মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কে ৩ দিন ধরে বিকল ট্রাক, দুর্ঘটনার শঙ্কা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া এলাকায় মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ওপর একটি ট্রাক (রংপুর-ট ১১-০৫২৩) গত ৩ দিন ধরে বিকল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

​ব্যস্ততম এই মহাসড়কের মাঝখানের একাংশ দখল করে ট্রাকটি ঝুঁকিপূর্ণভাবে পড়ে থাকায় তীব্র যানজট ও চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে রাতে কুয়াশা ও অন্ধকারে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তিন দিন অতিবাহিত হলেও ট্রাকটি সরাতে মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply