
স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ সোমবার দুপুড়ে উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের বারঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বাতেন সরকার।
মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের নারীরা আসন্ন ইউপি নির্বাচনে বাতেনকে নৌকার মনোনয়ন দেওয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী করেন। বাতেন নৌকার চেয়ারম্যান হলে এলাকার উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের নানাবিধ পরিবর্তন হবে বলে মনে করছেন তারা।
মতবিনিময় সভায় আব্দুল বাতেন মহিলাদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রধান মুজিব কন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি নৌকা প্রতিকে মনোনায়ন দেন তাহলে ইউনিয়নকে রোল মডেলে রুপান্তিত ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করবো।
এসময় তিনি হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নয় জনগণের সেবক হিসাবে নিজেকে উপস্থাপন করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিহত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযান বাস্তবায়ন করার ক্ষেত্রে ইউনিয়নের স্থানীয় প্রশাসনকে নিয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। মায়ের কাছে সন্তান হিসাবে তিনি দোয়া কামনা করেন।
এম২৪নিউজ/আখতার