
রংপুর অফিস:
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জহির উদ্দিন রংপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। স্বাস্থ্যবিধি মেনে দিনজাপুর শিক্ষা বোর্ডে আওতায় রংপুর বিভাগের আট জেলায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। যে কোন অনাঙ্খিত ঘটনা এড়াতে প্রস্তুত প্রশাসন সহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্টরা।
আজ রোববার সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান ও বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং এ রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিক্ষা নেয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্য উপকরনসহ পরিক্ষার্থীদের বসানো হয়েছে তিন ফুট ব্যবধান রেখে । কক্ষে দায়িত্বরত শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে গুজব ছড়ানোদের আইনের আওতায় আনা হয়েছে।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর জহির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরিক্ষা সম্পন্ন করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্ততি। প্রতিটি জেলায় দেয়া হয়েছে পরিদর্শক টিম। কোন পরিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে দ্রুত সময়ে স্বাস্থ্য সেবা দেয়ার বিষিয়টি নিশ্চিত করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক আসিব আহসান, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চল পরিচালক, উপ-পরিচালক সহ বোর্ড কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চলতি শিক্ষাবর্ষে এবছর ২শ’ ৭৫ টি কেন্দ্রে পরিক্ষার্থীর সংখ্যা ১লাখ ৯৫ হাজার ৭শ’ ৪০ জন। এর মধ্যে ছাত্রি ৯৯ হাজার ৯শ’ ৮৩ ও ছাত্র ৯৫ হাজার ৭শ’ ৫৭ জন। এদিকে রংপুর জেলায় এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৫০টি কেন্দ্রে ৩৭ হাজার ১১১ জন,মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৪টি কেন্দ্রে ৬ হাজার ১৬৭ জন, এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ১৪টি কেন্দ্রে ৩ হাজার ৬৫২ জন পরীক্ষায় অংশগ্রহন করছে পরীক্ষার্থীরা।
এম২৪নিউজ/আখতার