
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আদর্শগ্রামে (গুচ্ছগ্রাম) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফরুজা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) রাত ৯ টার দিকে ওই মাদক ব্যবসায়ী নারীকে তার নিজ দোকান থেকে মাদকদ্রব্য গাঁজা ও নগত অর্থসহ গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, স্বামী মিজানুর রহমানের মৃত্যুর পর মাদক ব্যবসায়ী আফরুজা বেগম (৪০) তার বাসার সামনে একটি দোকান পরিচালনা করে আসছেন। সেই দোকানের অন্যান্য পন্যের পাশাপাশি মাদক দ্রব্য গাঁজাও বিক্রি করতেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানিয় কয়েকজন জানায়, বিগত দশ-পনেরো বছর ধরে ২-১জন গ্রামপুলিশ এর সহযোগীতায় গ্রামে আফরুজা বেগম মাদক ব্যবসা পরিচালোনা করে আসতেছে। শতবার এমন ব্যবসা থেকে বিরত থাকার কথা বললেও শোনেনি।
তারা আরও জানায়, স্বামী মৃত্যুর পর পরেই তার মাদক ব্যবসা আরও রমরমা হয়ে উঠেছে। শুধু তাই নয় এই গুচ্ছগ্রামে আফরুজা বেগম সহ আরও ২-৩ জন মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। বাধা দিতে গেলেই উল্টো চাঁদা নিতে যাওয়ার অপবাদ দেয়া সহ নানা হুমি-ধামকি তো রয়েছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আফরুজা বেগমকে আটক করে পুলিশ। এসময় মাদক বিক্রির টাকা জব্দ করা হয়।
মাদক ব্যবসার সাথে চৌকিদারদের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে বড়বালা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার স্বপন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, শুনেছি একজন নারীকে আটক করেছে পুলিশ। এসময় মিঠাপুকুর থানার অপারেশন কর্মকর্তা ও এসআই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অপারেশন কর্মকর্তা নাহিদ ইসলাম বলেন, আটক ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চৌকিদারদের জড়িত বিষয়টি আমার জানা নেই।
এম২৪নিউজ/আখতার