মিঠাপুকুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে যুমনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকেদ ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বালু উত্তোলন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অপরাধে রাজু মিয়া ও মোকছেদুল মোমিনকে ৫০ হাজার করে মোট ১ লাখ জরিমানা করা হয়।

আজ শনিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার মিলনপুর ও বড়বালা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, উপজেলার সীমানা ঘেঁষে বয়ে চলা যুমনেশ্বরী নদী থেকে বেশ কয়েকটি চক্র অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রি করে আসছিলো। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বিকালে অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply