মিঠাপুকুরে ‘শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের’ নাম পরিবর্তন

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে অবস্থিত শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকবৃন্দের দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়েছে।

নাম পরিবর্তন করে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তর সুত্র বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের কর্মকর্তাবৃন্দ সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের  সাথে কথা বলেন এবং তাদের মতামত নেন। তারা বিদ্যালয়ের নাম পরিবর্তনের মতামত দেন।

চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর এ মতামতের সাথে একমত পোষণ করেন এবং শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের  নাম পরিবর্তন করে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণের বিষয়ে সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করে। তার সুপারিশের ভিত্তিতে এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন।