মিঠাপুকুরে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম, একনজর দেখতে উৎসুক জনতার ভিড়

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। গত বুধবার (১৫ মে) বিকালে উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান ব্যাপারীপাড়া গ্রামের লালন মিয়ার একটি গাভী ওই বাছুরের জন্ম দেয়।

খবরটি ছড়িয়ে পড়লে বাছুরটিকে একনজর দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়। বাছুরটির চারটি পা ঠিক জায়গায় থাকলেও পেছনের অংশে অতিরিক্ত ২টি পা রয়েছে।

গরুর মালিক লালন মিয়া বলেন, বুধবার বিকালে গাভীটি ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটির চারটি পা ঠিক জায়গায় থাকলেও পেছনের অংশে বাড়তি ২টি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতংকিত হয়ে পড়ি। পরে বিভিন্ন ভাবে জানতে পারি পা ৬টি হলেও বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। দেখা যাক, বাকিটা আল্লাহ’র ইচ্ছা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক মন্ডল বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে ৬টি পা হলেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবেনা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply