
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে আখিরাহাট ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়া।
আখিরাহাট ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা আকরাম হোসেন, দাতা সদস্য হারুন অর রশিদ ও কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ) হাবিবুর রহমান।
আরো পড়ুন: দৈনিক দাবনল সহ-সম্পাদকের অকাল মৃত্যুতে মিঠাপুকুর প্রেসক্লাবের শোক
এসময় বক্তব্য রাখেন আখিরাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মকছুদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন অত্র কলেজের প্রভাষক শাহিনুল ইসলাম চৌধুরী ও গোলাম ফিরোজ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ।
M24news/এসএ