
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে গাাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে খোড়াগাছ ইউনিয়নের রূপসী নাপিতপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রূপসী নাপিতপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে তারা মিয়া, রূপসী হাজীপাড়া গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে আতোয়ার ও রাণীপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাজ্জাক মিয়া ওরফে কানা রাজ্জাক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাপিতপাড়া বাজারে রাত নয়টার দিকে মাইক্রো বাসে করে সিভিল পোশাকে আসে একদল লোক। তারা রূপসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাঁজা সহ ওই তিনজনকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় মহুবুল মিয়া নামে একজন পালিয়ে যায়।
বুধবার রাত ১১ টার দিকে মিঠাপুকুর থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আটকের বিষয়টি তার জানা নেই। আমাদের থানার কোন অফিসার গিয়ে থাকলে ফেরত না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে, ডিবি, র্যাব, মাদকদ্রব্য, পিবিআই সহ বিভিন্ন ইউনিট কাজ করছে মিঠাপুকুর উপজেলায়। অন্য ইউনিটের সদস্যরা তাদের আটক করতে পারে।
M24news/এসএ