মিঠাপুকুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার ছড়ান বন্দরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বন্দরের মৃত প্রফুল্ল চন্দ্র মহন্তের ছেলে উত্তম মহন্তের সাথে প্রায় ৮ বছর আগে বিয়ে হয়েছিল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সদরের অবিনাস চন্দ্র মহন্তের মেয়ে নয়নী বালার (২৩) । বিয়ের পর তাদের দাম্পত্যজীবনে ২ সন্তান জন্মগ্রহন করে। পারিবারিক বিরোধ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়া হতো। সোমবার রাত ৯ টার দিকে ওই পরিবারটিতে ঝগড়া লাগে। এসময় উত্তম চন্দ্র মহন্ত নয়নী বালাকে বেধড়ক মারপিট করে। প্রতিবেশিরা টের পেয়ে থানায় খবর দেয়।

বিজ্ঞাপন

পুলিশ রাত ১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নয়নী বালার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী প্রফুল্ল চন্দ্র মহন্তকে আটক করেছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে, প্রাথমিকভাবে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য নিহতের স্বামী প্রফুল্ল চন্দ্র মহন্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

M24news/এসএ

Leave a Reply