মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মহুবার আলী (৫৫)। তিনি খোড়াগাছ ইউনিয়নের রুপসী ফতেপুর গ্রামের মৃত. এছার উদ্দিনের ছেলে।

আরো পড়ুন: মিঠাপুকুরে ১০ টাকা কেজির ৯০ বস্তা চাল উদ্ধার, গুদামে সিলগালা

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় লোডশেডিং চলছিল। এসময় ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া লাগাচ্ছিলেন মহুবার আলী। হঠাৎ বিদ্যুৎ প্রবাহ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে পড়ে যান। টেরপেয়ে বাড়ির লোকজন মহুবার আলীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।