গণপিটুনির পর ইউনিয়ন পরিষদে সোপর্দ
-
রাণীপুকুর (মিঠাপুকুর) : সাইকেল চুরি করতে গিয়ে চোরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।
শামীম আখতার
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে সাইকেল চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে স্থানীয়রা। চুরির সময় হাতেনাতে আটক করে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। সোমবার সন্ধায় রাণীপুকুর হাটে এ ঘটনাটি ঘটে। তার বাড়ি রংপুর সদরের সদ্যপুস্করনি ইউনিয়নের রামজীবন গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রানীপুকুর ইউনিয়নের রসুলপুর গ্রামের এক কৃষক সোমবার সন্ধায় দোকানের পাশে সাইকেল রেখে খরচ করছিলেন। এ সুযোগে সাইকেলটি চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে রানীপুকুর হাটের পুস্তুক ব্যবসায়ী আরিফুজ্জামান ফুয়াদ বলেন, আমার দোকানের সামনে থেকে পর পর তিনটি সাইকেল চুরি হয়েছে। ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েছিলাম। চোর সনাক্ত হওয়ার পরেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কয়েকদিনে বেশ কয়েকটি সাইকেল চুরি হয়েছে এই হাট থেকে। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ না করার কারণে বর্তমানে বাজারে চোরের উৎপাত বেড়েছে।
কৃষ্ণপুর গ্রামের রবিউল ইসলাম রবি বলেন, সপ্তাহ খানেক আগে রানীপুকুর হাট থেকে আমার একটি নতুন সাইকেল চুরি হয়। অনেক খোজাখুজির পরেও সাইকেলটির সন্ধান মেলেনি। চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন না করার কারণে রাণীপুকুরে চুরির সংখ্যা বেড়ে গেছে। এ বিষয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।