
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মিলনপুর ইউনিয়নের তরফসাদী মন্ডলপাড়া গ্রামে অনুষ্ঠিত ক্যাম্পিংয়ে সভাপতিত্ব করেন নাজমুল হক মন্ডল।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’র আয়োজনে অনুষ্ঠানে ২ শতাধীক ব্যক্তির রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যাংকার অহিদুল ইসলাম, ব্যবসায়ি ওমর ফারুক ও সোহানুর রহমান সোহান।
অহিদুল ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতন সৃষ্টি করা ও রক্তদান বিষয়ে উদ্বুদ্ধ করতে এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে। বেশ সাড়া পাচ্ছি। ধারাবাহিক ভাবে আমরা ক্যাম্পিং চালিয়ে যাব।
এম২৪নিউজ/আখতার