
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার মিলনপুর ইউনিয়নের ১৫০টি পরিবারে মধ্য শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির সদস্যরা অসহায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল বিতরন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আজহার আলী, সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মোঃবেলায়েত হোসেন প্রমুখ।
সংগঠনের সদস্যদের পাশাপাশি মহতী এ কাজে সাহায্য করেছেন আমেরিকান প্রবাসী জাকিয়া সোলাইমান, রত্না, চিনু ও আঞ্চলিক ধনী ব্যাক্তিগন।
পরবর্তী কর্মসূচি হিসাবে সংঘটনের পক্ষ থেকে ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আজহার আলী। তিনি জানান, এ সংঘটনটি শুধুমাত্র বিতরন কার্যক্রম এর মঝে সীমাবদ্ধ নেই। ফ্রী ব্লাড গ্রুপিং, সেচ্ছায় রক্তদান, বাল্যবিবাহ বন্ধ, যৌতুক প্রথা রোধ, বৃক্ষ রোপণ, মাদক মুক্ত সমাজ গড়া, সাংস্কৃতিক বিকাশ, সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি, বঞ্চিত অসহায় দুস্থদের সহায়তাসহ বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এম২৪নিউজ/আখতার