মিঠাপুকুরে অগ্নিকান্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

উপজেলার শুকুরেরহাটে নুরনবী মিয়ার দোকানে হঠাৎ আগুন ধরে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনে নুরনবী মিয়া, ময়েজ উদ্দিন ও রওশনুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভুত হয়েছে। এতে, দোকানের মালামাল, নগদ টাকাসহ ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুুবুল হক বলেন, খবর পেয়েই ইউনিয়ন পরিষদের অগ্নিনির্বাপন যন্ত্রসহ লোকবল নিয়ে ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানের জন্য আমি ইউএরওসহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করেছি।’

এদিকে এলাকাবাসি অভিযোগ করেন, আগুন নেভার পর মিঠাপুকুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এম২৪নিউজ/আখতার