
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারী) রাতে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ময়েনপুর ইউনিয়নের তিলকপাড়া গ্রামের মৃত. ঈমান উদ্দিনের ছেলে আলমগীর ওরফে টুলু ও ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে পাপলু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধায় ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশের একটি দল। এসময় জনৈক নজরুল ইসলামের মুদি দোকানের সামন থেকে ৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আলমগীর ওরফে টুলুকে গ্রেফতার করা হয়। অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী পাপুলকে গ্রেফতার করে থানা পুলিশ।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আলমগীর ওরফে টুলুর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ৪টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার