মিঠাপুকুরে মাদ্রাসা কমিটি নিয়ে বিরোধ, মিটিংয়ে হামলা-মারপিট

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মাদ্রাসার কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে উঠেছে। উচ্চ আদালতের রায়ে মিটিং করতে গেলে অপর পক্ষের লোকজন হামলা চালিয়ে বাধা প্রদান করেন। এঘটনায় মাদ্রাসা প্রাঙ্গনে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট ইসলামিয়া আলীম মাদ্রাসায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট ইসলামিয়া আলীম মাদ্রাসার কমিটির মেয়াদপুর্তি হওয়ায় বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড ১২/০৬/২০২০ ইং তারিখ মঞ্জুরুল ইসলাম লেলিনকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। একটি অভিযোগের প্রেক্ষিতে বোর্ড ১৭/১২/২০২০ তারিখ কমিটি ভেঙ্গে দিলে কমিটির সভাপতি মনজুরুল ইসলাম লেলিন কমিটি বহাল রাখার জন্য উচ্চ আদালতে একটি রীট করে। রীটের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট ইং ১০/০২/২০২১ তারিখ কমিটি ভেঙ্গে দেওয়ার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর সভাপতি মঞ্জুরুল ইসলাম লেলিন সদস্যদেরকে নিয়ে বৃহষ্পতিবার মাদ্রাসায় মিটিংয়ে বসেন। এসময় স্থানীয় সেলিম মিয়া’র সমর্থকেরা সভা চলাকালিন অবস্থায় হামলা চালায়। এসময় সবুজ মিয়া নামে একজন আহত হন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি স্বাভাবিক করেন।

কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম লেলিন জানান, আমার বিপক্ষের লোকজন অবৈধভাবে আমার মিটিংয়ে হামলা করেছে। তারা কোন বিধি বিধান মানতে চান না। আমি আইনগতভাবে মহামান্য হাইকোর্টের রায় নিয়ে কমিটির মিটিং করছিলাম। এসময় সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়।

পরে ওই মাদরাসায় মিটিং সম্পন্ন হয়েছে। সেখানে সভাপতিত্ব করেন মনজুরুল ইসলাম লেলিন। উপস্থিত ছিলেল মাদরাসার আধ্যক্ষ ফজলুল হক, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, আবু সাইদ, বিলকিছ বেগম, শিক্ষক প্রতিনিধি হাছিনা বেগম, ওয়াজেদুল ইসলাম, রোকছানা বেগম, দাতা সদস্য শফিকুল ইসলামসহ ১৩ জন সদস্য।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুল হক জানান, মাদ্রাসায় কমিটি নিয়ে দীর্ঘদিন হতে বিরোধ-দ্বন্দ চলছে। আজ মিটিং করা নিয়ে হাতাহাতির কথা শুনেছি। তবে পরিস্থিতি উত্তেজনার দিকে যাতে না যায় আমি চেষ্টা করছি।

এম২৪নিউজ/এসএ

Leave a Reply