মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে শিল্পপতি একেএম সেলিমের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লিলি কেমিকেল কোম্পানি লিমিটেড এর সত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি একেএম সেলিম।

রোববার (২১ নভেম্বর) সন্ধায় উপজেলার শুকুরেরহাট সংলগ্ন নিজ বাসভবনে (লিলি কটেজ) এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় শিল্পপতি একেএম সেলিম বলেন,
বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোলমডেল। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আরও ১৫ বছর ক্ষমতায় থাকলে অল্প সময়ের মধ্যে চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হবে। দেশ আরও এগিয়ে যাবে ছোট-বড় শিল্পকারখানা গড়ে উঠবে। আমাদের সকলকে মিলেমিশে মিঠাপুকুর উপজেলার উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে এই উপজেলার ১৭টি ইউনিয়নে স্বহিংসতা ছাড়াই সুষ্টুভাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদকে জনবান্ধবে পরিনত করবে এটাই আমার প্রত্যাশা।

এসময় ময়েনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (নৌকা মনোনয়ন প্রত্যাশী) মুঞ্জুরুল ইসলাম লেলিন ও চেংমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সওগাত হোসেন সকলের নিকট দোয়া কামনা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিক শেখ সাদী সরকার, সবুজ আহমেদ, রবি খন্দকার, শামীম আখতার, হাবিবুর রহমান সোনা, আব্দুল হালিম, প্রদীপ কুমার গোস্বামী, সনজিৎ কুমার মোহন্ত, মনিরুজ্জামান বিজয়, মোতাহার হোসেন, আমিরুল কবির সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply