‘আলহামদুলিল্লাহ্’ বাবাকে ফিরে পেয়েছি এতেই খুশি, রিকশার দরকার নাই

স্টাফ রিপোর্টার:

নিখোঁজের একদিন পর রংপুর মেডিক্যাল মোড় এলাকা থেকে অটো রিকশা চালক মোঃ রাশেদুল ইসলাম বাবুকে ফিরে পেয়েছে তার পরিবার। অনেক খোঁজাখুজির পর রবিবার (৩১ মার্চ) সন্ধায় তাকে পাওয়া গেলেও রিক্সাটি পাওয়া যায়নি।

ছেলে শাহাজাদা মিয়া বলেন, আল্লাহ’র কাছে লাখ লাখ শুকরিয়া জানাই বাবাকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি। ‘আলহামদুলিল্লাহ্’ বাবাকে পেয়েছি এতেই খুশি, রিকশার দরকার নাই। বাবা বর্তমানে অসুস্থ্য। তার জন্য দোয়া চাই।

রিকশা চালক মোঃ রাশেদুল ইসলাম বাবু মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মন্ডল মিয়ার ছোট ছেলে।

গত শনিবার (৩০ মার্চ) রিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের ধারনা- তাকে চেতনানাশক খাইয়ে রিকশাটি ছিনতাই করেছে চক্রের সদস্যরা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply