দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদনা সহকারী মিঠাপুকুরের নূরুল ইসলাম বরিন্দী আর নেই

স্টাফ রিপোর্টার:

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সম্পাদনা সহকারি ও মিঠাপুকুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মো: শামীম আখতারের বড়আব্বা নূরুল ইসলাম বরিন্দী আর নেই।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামের মৃত. আব্দুল গফুর মুন্সী’র ছেলে।

আজ সোমবার সকালে ঢাকায় তাঁর প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরের লালচন্দ্রপুর গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানাগেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply