প্রবীন সাংবাদিক বরেন্দীর মৃত্যুতে মোখতার এন্টার প্রাইজের শোক

স্টাফ রিপোর্টার:

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সিনিয়র সম্পাদনা সহকারি এবং মিঠাপুকুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক শামীম আখতারের বড়আব্বা নূরুল ইসলাম বরিন্দী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে মোখতার এন্টার প্রাইজ।

এক শোক বার্তায় তাঁর মৃত্যু উপলক্ষে সোমবার মোখতার এন্টার প্রাইজের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রবাসী মোখতারুর রহমান। সেইসাথে অত্র প্রতিষ্ঠানে কালো পতাকা টাঙ্গানো হয়।

উল্লেখ্য, নূরুল ইসলাম বরিন্দী সোমবার ভোর ৫ টার দিকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। নূরুল ইসলাম বরিন্দী রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। সোমবার সকালে রাজধানী ঢাকায় তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত. আবদুল গফুর মুন্সীর ছেলে। জানাজা নামাজে সহস্রাধীক মুসল্লী অংশ নেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply